October 12, 2026, 7:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া সংবাদাদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম রাফেজা খাতুন লতি (২৬)। রাফেজা মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের রমজান আলীর স্ত্রী। তার স্বামী রমজান মাদক মামলায় কারাগারে আছেন।

শনিবার (১৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, গতকাল রাতে গৃহবধূ রাফেজা খাতুন দেড় বছরের সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। আনুমানিক ভোর রাত তিন টার দিকে জানালা খুলে ঘরে ঢুকে দুর্বৃত্তরা রাফেজাকে কুপিয়ে পালিয়ে যায়। রাফেজার চিৎকারে প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে মারা যান ওই গৃহবধূ।

কে বা কারা, কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম শহীদুল ইসলাম জানান, রাফেজার স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে খুন হয়ে থাকতে পারেন রমজানের স্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net