September 11, 2026, 5:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

চেতনায় কুষ্টিয়া পত্রিকার উদ্যোগে অসহায়দের মধ্যে নগদ অর্থ ও ঈদ উপহার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামারা/

সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে সেই টাকা দিয়ে ১২০টি পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
করোনায় পুরো দেশ এখন লকডাউন। এতে করে ঘরবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে পুরো দেশের মানুষ। তাই টানা লকডাউনে সীমিত আয়ের মানুষরা পড়েছে বিপাকে। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন এ অঞ্চলের প্রচার সংখ্যায় শীর্ষে সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া’র পরিবার। সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া’র পরিবারের উদ্যোগে রোববার কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্যবাজার হালিম বিশ্বাস সুপার মার্কেটের নিজস্ব কার্যলয়ে করোনা ভাইরাস মোকাবিলায় অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে মানবিক হিসাবে নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করেন। চেতনায় কুষ্টিয়া পত্রিকার পক্ষ থেকে ১২০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক ডাঃ এ কে এম কাওছার হোসেন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র (২) খসরুজ্জামান ফারুক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের কোষাদক্ষ্য আব্দুল আলিমসহ চেতনায় কুষ্টিয়ার পরিবারের সদস্য বৃন্দরা। এরপর সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া’র পরিবারের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ ও ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net