September 11, 2026, 5:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

আক্রান্তের সংখ্যায় শীর্ষ দশে এখন ভারত

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৬ হাজার ৯৭৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড গড়ল ভারত। আক্রান্তের সংখ্যায় শীর্ষ দশে এখন ভারতের অবস্থান। আক্রান্তের হিসাবে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং তুরস্কের পরই এখন ভারত। চীনকে তো আগেই টপকে গিয়েছিল।
সোমবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২১ জন।
ভারতে এখনও ৭৭ হাজার ১০৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তবে সেখানে সুস্থ হয়ে ওঠার হার ৪১ দশমিক ৫৭, যেটি ইতিবাচক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতে গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে প্রথম ১০ হাজার রোগী হতে যেখানে ৪৩ দিন লেগেছিল, সেখানে শেষ ১০ হাজার রোগী শনাক্ত হয়েছেন মাত্র দুইদিনে। ভারতে বর্তমানে ১৩ দশমিক ১ দিনে দ্বিগুণ হচ্ছে রোগীর সংখ্যা।
এদিকে, বিশ্বের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় দশম স্থানে উঠে এসেছে ভারত। সোমবার আক্রান্তের সংখ্যায় ইরানকে পেছনে ফেলেছে তারা।
দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল এখনও মহারাষ্ট্র। শুধু এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি। এছাড়া ১০ হাজারের বেশি রোগী রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাটে।
পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার শিকার হয়েছেন ২০৮ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৭২ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে, করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা ২০০। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net