September 12, 2026, 5:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ৮ শিক্ষার্থী

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
রোববার (৩০ এপ্রিল) মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় এ আটজন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।
ইবি থেকে যারা পদকের জন্য মনোনিত হয়েছেন তারা হলেন- আইন বিভাগের রাবেয়া ইয়াসমিন (৩.৫৯), অর্থনীতি বিভাগের মিজানুর রহমান (৩.৮৫), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান (৩.৯১), পরিসংখ্যান বিভাগের সুপ্ত চক্রবর্তী সাধনা (৩.৭৯), ইইই বিভাগের সেলিম রেজা জীবন (৩.৮৫) এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস (৩.৯৬), আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক (৩.৯৮) ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী (৩.৯৫)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net