June 10, 2026, 8:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ইসলামী বিশ্ববিদ্যালয়/নবীনবরণ ঘিরে উচ্ছাস-উদ্দীপনা

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুই বছর পর কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে নতুন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আগামী ২৯ মে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এই ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি থেকে। এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ৪৮৪ জন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এরপর গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা হওয়া পরপর দুইটি ব্যাচের নবীনবরণ হয়নি। এছাড়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষেরও কেন্দ্রীয়ভাবে বরণ হয়নি। তবে এ সময়ে বিভাগগুলো শিক্ষার্থীদের নিজস্বভাবে বরণ করে নেয়।
সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে চার সদস্যবিশিষ্ট সুভ্যেনির কমিটিতে আহব্বায়ক রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম ও সদস্য-সচিব রয়েছেন জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান। এছাড়াও, পাঁচ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক কমিটিতে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে এবং পাঁচ সদস্যবিশিষ্ট আয়োজন কমিটিতে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে আহ্বায়ক করা হয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষের জেরিন রুমানা জানান এটা নিয়ে তার একটি আলাদা একটা আবেগ মিশ্রিত রয়েছে। সবার সাথে সবার পরিচয় ঘটবে। নতুন বন্ধু তৈরি হবে। অনেক নতুন নির্দেশনাও আসে। এগুলো পরবর্তী জীবনে কাজে লাগবে।
ইংরেজী বিভাগের শিক্ষার্থী আরাফাত ইসলাম জানান তার মতো তার অনেক সহপাঠি নরীনবরণের অনুষ্ঠানে অংশ নিতে অপেক্ষা করছেন।
আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. সেলিনা নাসরিন বলেন সকল প্রস্তুতি পুরোদমে চলছে। তিনি আশা প্রকাশ করেন অতি সুন্দরভাবে সবার সহযোগীতায় একটি ভাল অনুষ্ঠান হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net