July 22, 2026, 10:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় সুস্থতার হার ৩৭ শতাংশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চলমান মরণব্যাধী করোনাভাইরাসে খুলনা বিভাগের ১০ জেলায় সুস্থতার হার ৩৬ দশমিক ৮১ শতাংশ। জাতীয় পর্যায়ে এ সুস্থতার হার ২০ দশমিক ৭০ শতাংশ। বুধবার (২৭ মে) পর্যন্ত এ বিভাগে মোট আক্রান্ত ৪৪০ জন। সুস্থ হয়েছেন ১৬২ জন।
সারাদেশে করোনায় আক্রান্ত মোট ৩৮ হাজার ২৯২ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৯২৫ জন।
বুধবার (২৭ মে) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এবং আইইডিসিআরের সংবাদ বুলেটিন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
ুবুধবার খুলনা বিভাগে নতুন করে আট জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে খুলনা জেলায় তিন জন, সাতক্ষীরায় দুই জন এবং যশোরে তিন জন। এ বিভাগে একইসঙ্গে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন।
জাতীয় পর্যায়ের তুলনায় খুলনা বিভাগে সুস্থতার হার যেমন বেশি, তেমনই মৃত্যুর হারও বেশি। বুধবার পর্যন্ত জাতীয় পর্যায়ে মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। খুলনা বিভাগে এ হার এক দশমিক ৮১ শতাংশ। এ বিভাগে মোট আক্রান্ত ৪৪০ জনের মধ্যে মারা গেছেন ৮ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১১ দিনের মাথায় খুলনা বিভাগে প্রথম করোনা পজিটিভ পাওয়া যায়। এ বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে বিভাগের ১০টি জেলার সবগুলোতেই করোনা পজিটিভ রোগী রয়েছে। এ বিভাগে সবচেয়ে বেশি করোনা পজিটিভ রয়েছে যশোর জেলায়। বুধবার নতুন করে আক্রান্ত তিন জনসহ এ জেলায় বর্তমানে মোট আক্রান্ত ১০০ জন। খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত সাতক্ষীরা জেলায়। বিভাগের মধ্যে এ জেলায় করোনা পজিটিভ শনাক্তও হয়েছে সবার পরে। বুধবার নতুন করে দুই জনসহ সাতক্ষীরায় বর্তমানে মোট আক্রান্ত ১১ জন। এদিকে যশোর জেলায় আক্রান্ত বেশি হলেও এ জেলায় এখনও করোনায় কেউ মারা যাননি। আবার যশোরে সুস্থও হয়েছেন বেশি। বুধবার পর্যন্ত এ জেলায় মোট ৫৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনা পজিটিভের দিক দিয়ে যশোরের পড়ে রয়েছে চুয়াডাঙ্গা জেলা। এ জেলায় আক্রান্ত ৮৫ জন এবং এরপর খুলনা জেলায় আক্রান্ত ৫৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net