August 24, 2026, 12:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় নতুন ১ ও মেহেরপুরে ৭ জনের করোনা শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাড়াল ৫৮ জনে।
গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ৩৪ ও মেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ৩৩ জনের নেগেটিভ আসলেও ১ জনের করোনা ভাইরাস পজিটিভ আসে।
নতুন আক্রান্তের বাড়ি ভেড়ামারায়। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন।
অন্যদিকে মেহেরপুরের ১৬ নমুনার মধ্যে ৭ জনেরই করোনা পজিটিভ হয়েছে।
দুই জেলা প্রশাসকের সাথে কথা বলে জানা গেছে, আক্রান্তদের বাড়ী ও এলাকা লকডাউন করা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা.আনোয়ারুল ইসলাম জানান, এ পর্যন্ত কুষ্টিয়ায় সুস্থ হয়েছেন ২৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে ৩৩জন। তবে সবাই ভাল আছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net