June 11, 2026, 1:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

দৌলতপুরে ইটভাটায় ধসে পড়া দেয়ালচাপায় নারী শ্রমিক নিহত

জাহিদুজ্জামান//

ইটখোলার পাশে ইট সাজানো সহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে ইটখোলার দেয়াল ধসে পড়ে তাদের ওপর। চাপা পড়েন ২ শ্রমিক। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়নের জোয়াদ্দারপাড়া গ্রামে।

সেখানকার শহিদুল ইসলাম অলি’র (জে,পি,বিক্রস) ইটভাটায়। ঘটে রোববার সকাল সাড়ে ১০টায়। নিহত নারী শ্রমিকের নাম মদিনা খাতুন (৫০)। তিনি জোয়াদ্দার পাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ইটভাটার একাংশ ধ্বসে পড়লে মদিনা খাতুন ও মো: মিজু দেওয়ালের স্তুপে চাপা পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মদিনাকে মৃত ঘোষণা করে। অপর শ্রমিক মিজু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি নাসির উদ্দিন জানান, নিহতের স্বজনদের উপস্থিতিতে বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে। পরিবারের দাবী অনুসারে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net