July 24, 2026, 12:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

ঈদ উপলক্ষে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ঈদ সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়া আয়োজন করা হচ্ছে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। মিরপুর উপজেলার তালবাড়িয়ায় ঈদের তৃতীয় ও চতুর্থ দিন খেলা অনুষ্ঠিত হবে। খেলার আয়োজন করছে, স্থানীয় শামুকিয়া সযমূখী তরুন সংঘ৷ তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে বিশাল ফাঁকা মাঠে এ আয়োজন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে৷ খেলাটি গ্রুপ ও রাউন্ড ভিত্তিক পরিচালিত হবে।

গ্রুপের প্রথম স্থান অধিকারী ঘুড়িই পরবর্তী রাউন্ডে যাবে।

অংশগ্রহণকারীদের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে বড় ছাগল, ছোট ছাগল ও দুটি রাজহাঁস। খেলার অন্যতম আয়োজক তালবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জেম বলেন, দর্শক খেলোয়াড় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্বও। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই খেলা হবে। ঈদ মানুষের মনে নির্মল আনন্দ দিতে এ আয়োজন করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net