October 26, 2026, 3:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২

চুয়াডাঙ্গায় টিকা নেয়ার বার্তা পেয়েও টিকাদান কেন্দ্র থেকে ফিরে যাচ্ছে মানুষ

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের টিকা নেয়ার বার্তা পেয়ে টিকাদান কেন্দ্রে এসে শুণ্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে মানুষদের। কারন টিকার ডোজ অবশিষ্ট নেই।
রোববার (২৩ মে) সকালে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান বৃহস্পতিবার জেলায় টিকার মজুত শেষ হয়েছে। শুক্রবার থেকে বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম। তিনি বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় টিকা নিতে আগ্রহী ৬৬ হাজার ৫৭৫ জন মানুষ অনলাইনে নিবন্ধন করেন। চলতি বছরের ২৯ জানুয়ারি প্রথম ধাপে ৫৮ হাজার টিকা চুয়াডাঙ্গায় পৌঁছায়। ৭ ফেব্রæয়ারি থেকে প্রথম ডোজ দেয়া শুরু হয়।
সিভিল সার্জন জানান প্রথম ধাপে জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও বিজিবি হাসপাতালে টিকাদান কেন্দ্র থেকে মোট প্রথম ধাপে টিকা গ্রহন করে ৫৭ হাজার ৮৭১ জন।
গত ৭ এপ্রিল দ্বিতীয় ধাপের জন্য ৩৯ হাজার টিকা জেলায় পৌঁছে। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপের টিকাদান কার্যক্রম শুরু হয়।
সিভিল সার্জন জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় ডোজের ৩১ হাজার ১০৪ জন টিকা গ্রহণ করেছেন। ২৬ হাজার ৭৬৭ জন বাদ থাকতেই টিকার ডোজ শেষ হয়ে যায়।
সিভিল সার্জন একই সাথে জানান এর মধ্যে ৫০০০ টিকা কুষ্টিয়া জেলায় ও ৫০০ টিকা মেহেরপুর জেলাতে পাঠানো হয়েছে। এটা মন্ত্রনালয়ের একটি নির্দেশনার আলোকেই করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে দ্বিতীয় ডোজ গ্রহন করবেন এমন অনেকেই মোবাইলে মেসেজ পাচ্ছেন। মেসেজে নির্দ্দিষ্ট টিকাদান কেন্দ্রের নামও উল্লেখ করা দেয়া হচ্ছে। এসব মেসেজ পেয়ে টিকা গ্রহীতারা ভীঁড় করছেন বিভিন্ন টিকা কেন্দ্রে। কিন্তু টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন।
সিভিল সার্জন জানান বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। সহসায় এ সমস্যার সমাধান হবে না। কারন এ সমস্যা পুরো দেশ জুড়েই প্রায় চলছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন এই মুহূর্তে টিকা পাওয়া যাবে কিনা নিশ্চয়তা দিয়ে বলা যাচেছ না। ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলার টিকার চাহিদাপত্র পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net