October 3, 2026, 1:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইবিতে পরীক্ষার খাতা হারানো/ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ দাবি অধ্যাপক এমতাজ হোসেনের, ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান বিএনসিসির নাশতার বিল নিয়ে প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বছরে বকেয়া প্রায় ৪০ হাজার টাকা কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ রুপপুর/১৬ এমপিএস’র পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় কুষ্টিয়ায় মাঠে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জেলা হাসপাতালে ১০টি, মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা

দেশে আক্রান্ত সাড়ে ১১ হাজার ছাড়াল, মৃত্যু ১৮৬

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//

বুধবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ১১ হাজারে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

করোনা নিয়ে এটা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে হালনাগাদ তথ্য। দেশে কভিড-১৯ এ মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮৬ জন।

সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যু হওয়া ৩ জনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। দুজনের বয়স ষাটোর্ধ্ব, একজনের বয়স ৪১ থেকে ৫০ এর ঘরে। এর মধ্যে ঢাকার বাসিন্দা দুজন; অপরজন ঢাকার বাইরের।

আটশো ছুঁই ছুঁই নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়াল ১১,৭১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১,৪০২ জন। তবে ২৪ ঘণ্টায় নতুন আরোগ্য নেই।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ। এর দশ দিনের মাথায় হয় প্রথম মৃত্যু।

নাসিমা সুলতানা জানান, চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয় ৬.৭৭১ জনের। এর মধ্যে পরীক্ষা করা হয় ৬,২৪১ টি নমুনা। তাতে একদিনে রেকর্ড ৭৯০ জনের রিপোর্ট পজিটিভ আসে। আগের দিন তথা মঙ্গলবার দেশে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৭৮৬ জন।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ১৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১,৭৯৪ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৮৪ জন, মোট ছাড় পেয়েছেন ১,৩২৭ জন।

হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে আনা হয়েছে ৩,৮৮৯ জনকে। এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে আনার সংখ্যা ২ লাখ ১ হাজার ৭০০ জন। একদিনে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩,৮৭২ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৬১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net