June 4, 2026, 8:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

খোকসায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে পাট চাষ

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৬’শ হেক্টর জমিতে পাটের বেশি আবাদ হয়েছে।
উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে ৩ হাজার ৭’শ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল এর বিপরীতে আবাদ করেছে ৪ হাজার ৩,৬২ হেক্টর জমিতে।

পাটের ন্যায্য মূল্য পাওয়া, পাট চাষীদের সরকারী প্রণোদনা পাওয়া ও আবহাওয়া অনুকূলে থাকায় চাষীরা এবারও পাট চাষে আগ্রহী হয়।
এদিকে চলতি বৈশাখের পশলা পশলা বৃষ্টিতে পাট চাষিরা এখন ব্যস্ত রয়েছে পাটের পরিচর্যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জানা গেছে মোট আবাদি জমি ৮ হাজার ২’শ হেক্টর জমি। এর অর্ধেকের বেশী জমিতে এবার পাট আবাদ হয়েছে।
উপজেলার ৯টি ইউনিয়নের ২৮ টি ব্ল­কের কৃষকরা তাদের জমিতে পাট চাষ করেছে।
সবচেয়ে বেশি পাট আবাদ হয়েছে জানিপুর ইউনিয়নে। এখানে চাষ হয়েছে ৮১০ হেক্টর জমিতে। এছাড়াও শিমুলিয়া ইউনিয়নে ৭৬৫ হেক্টর বেতবাড়িয়ায় ৭৩০ হেক্টর, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৫৮০ হেক্টর, শোমসপুরে ৩৭০ হেক্টর, গোপগ্রামে ২৬৭ হেক্টর, আমবাড়িয়ায় ২৪০ হেক্টর, খোকসায় ১৫৫ হেক্টর, খোকসা পৌরসভায় ১৪৫ হেক্টর ও ওসমানপুর ইউনিয়নে ২৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন সরকারি বিশেষ প্রণোদনা ও কৃষকদের প্রশিক্ষণ জ্ঞানে উপজেলার বেশিরভাগ এলাকায় বারি তুসা – ১ জাতের পাট বীজ বপন করা হয়েছে। এ পাটের বীজের ফাইবার গুলো ভালো হয়। পাটকাঠি থেকে ফাইবার বিচ্ছিন্ন সঠিক ভাবে হয়। তাছাড়াও ফলন ওজনে বেশী হয়।
তিনি আশা করেন আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার থেকেও অধিক পরিমাণ পাট উৎপাদন হবে এবং কৃষক লাভবান হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net