October 12, 2026, 5:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

কুষ্টিয়ায় সব দোকান-পাট বন্ধ ঘোষণা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সম্ভাবনা বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দোকান, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক আসলাম হোসেন পরিপত্র জারির মাধ্যেমে এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক জানান সবকিছূ বিবেচনা করে দোকান পাট খোলার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু লক্ষ্য করা গেছে বাজারে উপচে পড়া ভীঁড়, অসচেতনতা ও অবহেলার কারনে যথাযথভাবে কোন আবশ্যিক শর্তই প্রতিপালিত হচ্ছে না।
অন্যদিকে পাশর্^বর্তী জেলা থেকেও লোকজন কুষ্টিয়াতে আসতে শুরু করে কেনাকাটা করার জন্য। এতে করে করোনাভাইরাসের ভয়াবহ প্রার্দুভাবের সম্ভাবনা দেখা দেয়।
এ অবস্থায় শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব শপিং মল, বিপনী বিতান, মার্কেট, দোকান-পাট, ব্যবসা কেন্দ্র আবশ্যিকভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়।
একই সাথে ফুটপাতে বা প্রকাশ্য খোলা স্থানে হকার বা ফেরিওয়ালা অথবা অস্থায়ী দোকান-পাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে জানা গেছে।
তবে আগের মতই জরুরি পরিসেবা, নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, খাবার দোকান ও ওষুধ পরিষেবা চালু থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন জেলা প্রশাসক।
এদিকে জেলা প্রশাসক আসলাম হোসেন জানান প্রশাসনের আন্তরিকতার কোনই অভাব ছিল না। প্রশাসন বারবার নানাভাবে সর্তকতা অবলম্বনের জন্য ব্যবসায়ীদের বলে আসলেও তারা একে একেবারেই গ্রাহ্য করেনি। এমনকি সাধারন মানুষও এটা মানেনি। এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারত বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net