October 12, 2026, 5:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

খুলনা বিভাগ/ ১০ জেলাতেই সংক্রমন, আক্রান্ত ৩শ’ ছুঁইছুঁই, মৃত্যু ৬

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য এটি। এটি পুরো বিভাগের ১০ জেলা। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে যশোর জেলা। সবচেয়ে কম সাতক্ষীরায়। তবে সংক্রমনের বাইরে নেই কোনো জেলা। মৃত্যুবরণ করেছেন ছয়জন। সুস্থ হয়েছেন ৬৮ জন।
খুলনার পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা বলেন, এ পর্যন্ত বিভাগের ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যশোরে ৭৮ জন।
এর পরের অবস্থানে রয়েছে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা। এ দু’টি জেলায় আক্রান্তের সংখ্যা ৪৩জন করে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ২২জনের। চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা ও মাগুরা জেলা। মহানগরীসহ খুলনা জেলায় পর্যন্ত আক্রান্তের সংখ্যা যেমন ১৯ জন তেমনি মাগুরা জেলায়ও একই সংখ্যক আক্রান্ত হয়।
করোনা আক্রান্তের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নড়াইল। ওই জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫জন। এছাড়া বাগেরহাট জেলায় সাতজন, মেহেরপুর জেলায় ছয়জন এবং সাতক্ষীরা জেলায় দু’জন করোনা আক্রান্ত হয়েছেন। অবশ্য আক্রান্তের দিক দিয়ে যেমন যশোর শীর্ষে তেমনি সেখানে সুস্থও হয়েছেন বেশি সংখ্যক রোগী। যশোরে ৭৮ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩জন। তেমনিভাবে কুষ্টিয়ায় ১৫জন, খুলনায় ১০জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় দু’জন করে এবং ঝিনাইদহ ও নড়াইলে একজন করে আক্রান্ত হন।
মৃত্যুবরণকারীদের মধ্যে খুলনায় দু’জন এবং বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে রয়েছেন। এর মধ্যে খুলনার একজন ছাড়া বাকী পাঁচজনেরই মৃত্যুর পর করোনা সনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net