August 24, 2026, 12:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

আম্ফানের আঘাত কুষ্টিয়াসহ আশেপাশের জেলাতেও, মহা বিপদ সংকেত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশের অভ্যন্তরেও আছড়ে পড়বে আম্ফান। আক্রান্ত জেলাগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া। অতি প্রবল এ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় আঘাত করার পর ঢুকে পড়কে দেশের অভ্যন্তরে। এসব এলাকাগুলোতে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
কুষ্টিয়াতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝেই দমকা হাওয়া রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা সামাদুল ইসলাম জানান কুষ্টিয়া আমফানের টার্গেট এরিয়ার মধ্যে পড়ছে।
ঘূর্ণিঝড় আম্পান বুধবার বিকেল/সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি কোনো স্থান দিয়ে উপকূলে ওঠে আসতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিমি।
সাগর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে এখন আমফান। এই মুহূর্তে আমফানের কেন্দ্রে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৭০ কিমি। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার। উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, বিকেল ৪টে থেকে ৬টা-এর মধ্যে বাংলার বুকে আছড়ে পড়তে পারে আমফান। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি থেকে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। স্থলভাগে ঢুকে সেটি দক্ষিন-পশ্চিম হয়ে পাবনা হয়ে টাঙ্গাইলের দিকে যাবে।
আবহাওয়া অধিদফতর নদীবন্দরের সতর্কবার্তায় জানিয়েছে, যশোরে, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কিমি অথবা তারও অধিক বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net