August 24, 2026, 12:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খুলনা কারাগারে হাজতির দেহে করোনা শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খুলনা/
খুলনা কারাগারে একজন হাজতির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মাহমুদ নামের এই হাজতি আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এএসআই হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তালাকপ্রাপ্ত স্ত্রীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হলে তাকে গত ১৯ মে খুলনা কারাগারে প্রেরণ করা হয়।

খুলনা কারাগারে আনার আগেই ঢাকা থেকে আসায় তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে ২২ মে রাতে খুলনা মেডিক্যাল কলেজের ল্যাব থেকে জানানো হয় তিনি করোনা পজিটিভ। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রয়েছেন।

খুলনার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

এদিকে, খুলনা কারাগারে হাজতি পজিটিভ শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা দুই জন ওসি ও চার জন এসআইসহ ২৩ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ জানান, শুক্রবারের রিপোর্টে ওই হাজতির করোনা পজিটিভ জানার পরই তার সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে শুক্রবার একদিনে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনা জেলার নমুনা ৮৮টি; এতে চার জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া বাকি টেস্টে আরও আট জনের পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে বাগেরহাটের ৬ জন ও সাতক্ষীরার দুই জন বাসিন্দা রয়েছেন।

১৯ মে মাহমুদকে একটি মামলায় এ কারাগারে আনা হয়। করোনা পজিটিভ হওয়ার তথ্য পাওয়ার পরই হাজতিকে শুক্রবার বিকালে কারাগার থেকে বের করে খুলনা েডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

তিনি জানান, এ কারাগারে নতুন আসামি আসার পরেই পৃথক ওয়ার্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। মাহমুদও সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। এর ফলে কারাগারের অন্য কারও সংস্পর্শে আসার কোনও সুযোগ নেই।

জানা যায়, খুলনার ফুলতলায় অবস্থানরত ওই হাজতির তালাকপ্রাপ্ত স্ত্রীর গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আদালতে ডিজিটাল আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে খুলনায় এসে মামলার বাদী তালাকপ্রাপ্ত স্ত্রীকে মারধর করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net