July 23, 2026, 11:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

ধেয়ে আসছে পাথরখন্ড, বিজ্ঞানীরা ঠেকাতে ব্যর্থ হলে ভয়াবহ অবস্থা হবে পৃথিবীর !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকৃতির একটি গ্রহাণু। তাকে থামানোর বিষয়ে উদ্বিগ্ন কোদ বিজ্ঞানীরা। কারন আকারে এটি এত বড় যে তা থামাতে পারমাণবিক বোমাও ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছেন নাসার বিজ্ঞানীরা। আর ভয়াবহ এই তান্ডব ঘটতে সময় বাকি মাত্র ছয় মাস।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিজ্ঞানীরা বলেছেন, বিশালাকার গ্রহাণুটিকে সম্প্রতি সাড়ে তিন কোটি মাইল দূরে শনাক্ত করা হয়েছে। আর সেটি থামাতে উপযুক্ত পরিকল্পনা করার জন্য হাতে রয়েছে মাত্র ছয় মাস।
গত ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল- এই চারদিন বিজ্ঞানীরা উন্নত রাডার সিস্টেম, ডেটা ইমেজিং সিস্টেমসহ বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ ব্যবহার করে টানা গবেষণার মাধ্যমে গ্রহাণুটি আঘাত হানার সম্ভাব্য সময় বের করেছেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাই-ফাই সিনেমায় দেখানো পদ্ধতিতে গ্রহাণুর বুকে আছড়ে পড়ার মতো উড়োযান তৈরি করতে ছয় মাস সময় একেবারেই যথেষ্ট নয়। আর পারমাণবিক বোমা মারলেও বিশালাকার পাথরখণ্ডটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কম।
বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ২০২১পিডিসি। তারা জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর পৃথিবীতে আঘাত হানতে পারে পাথরখন্ডটি।
ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, গ্রহাণুটি পৃথিবীর ইউরোপ অথবা উত্তর আফ্রিকার কোনো অঞ্চলে আঘাত হানার শতভাগ আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net