July 23, 2026, 11:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

ফ্যাশন ডিজাইনার কাজল তালুকদারের ইন্তেকাল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খ্যাতনামা চারু ও কারুকার্য শিল্পী কাজল তালুকদার মারা গেছেন। সোমবার ভোর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন কিডনী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তিনি স্বনামধন্য অধ্যাপক ধীর আলী তালুকদারের ছেলে। কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি ও কুষ্টিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯৩ ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স সহ এমএ পাশ করেন।
ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে তাঁর পারদর্শিতা প্রকাশ পায়। সাহিত্য-সংস্কৃতি এবং একই সাথে চারু-কারুকলায় তাঁর কর্মদক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত হয়ে থাকে। বিয়েসাদীর সাজসজ্জায় ব্যবহৃত শাহবাগের কর্কসীট ডিজাইনের তিনিই ছিলেন প্রবক্তা। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণকালে তিনি এই নকশার পদ্ধতি আবিষ্কার ও জনপ্রিয় করে তোলেন। বিশিষ্ট ফুল ও কারুশিল্পের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান শাহাবাগ মোড়ের পুলিশ বক্সের সাথে লাগোয়া ‘মালঞ্চ’ এর কর্ণধার ফরিদ মামার আড্ডাতে কাজলের প্রতি কৃতজ্ঞতা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে, আর শিল্পীর মতে এটি এখন প্রায় পাঁচ হাজার যুবকের কর্মংস্থান।
কারুশিল্পী ছাড়াও কাজল তালুকদারের অন্য আরেকটা পরিচয় তিনি ছড়াকার, কবি ও লেখক। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর দখল রয়েছে। ১৯৮৯ সালে তাঁর সম্পাদনায় লিটল ম্যাগাজিন ‘আমি’ প্রকাশিত হয়। তাঁর খো ছড়া, কবিতা, ছোটগল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা লাভ করে।
কাজল তালুকদার সাংবাদিকতার সাথেও যুক্ত ছিরেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক আন্দোলনের বাজার’ পত্রিকার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সাংবাদিকদের একজন। দীর্ঘদিন তিনি ঐ পত্রিকার সাহিত্য পাতা সম্পাদনা করেছেন।
সবকিছুকে ছাপিয়ে পড়াশোনার শেষে নিজেকে ফ্যাশন জগতের তরুণ নকশাকারক ও উদ্যোক্তা হিসাবে সু-প্রতিষ্ঠিত করেন ১৯৯৫ সালে ‘লোকজ’ নামে ফ্যাশন হাউজ প্রতিষ্ঠার মাধ্যমে। লোকজের পোশাক লাভ করে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অর্ধশত ফ্যাশন অ্যাওয়ার্ড এবং তাও খুব স্বল্প সময়ে। কাজল তালুকদার সাপ্তাহিক-২০০০ কর্তৃক ‘নিপূন নবীন অ্যাওয়ার্ড-২০০৮’পান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। তার বড় ছেলে ক্লাস এইটের ছাত্র ও ছোট ছেলে ক্লাস ফাইভের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net