August 27, 2026, 2:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ঈদুল ফিতর উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু ওয়ালাইকুম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে ঈদ উল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমার একটি অনুরোধ, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা দিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net