February 7, 2026, 3:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইন সেন্টারে পচা খাদ্য সরবরাহের অপরাধে হোটেল সিলগালা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় ভারত থেকে আসা নাগরিকদের একটি কোয়ারেন্টাইন সেন্টারে মানহীন ও পচা খাবার সরবরাহের অভিযোগে শহরের হোটেল মেহমান সিলগালা করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান হোটেল মালিক দোষ স্বীকার করেছে যে খাবারের মান ভাল ছিল না।
বেলা সাড়ে ১১টার দিকে এ আদালত পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ঐ সেন্টারে ১১৪ জন ভারত ফেরত নাগরিক রয়েছেন।
এদের তিনবেলা খাবারের যোগান দেয়া হচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত তিনটি রেস্তোরা থেকে। সরকারি নির্দেশনা অনুযায়ী থাকা খাওয়ার সব খরচ বাবদ কোয়ারেন্টাইন থাকা প্রতিজন ১৪ দিনের জন্য ৫ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেছেন।
বুধবার রাতে ভাতের সাথে সরবরাহকৃত মাছ থেকে পচা গন্ধ বের হলে সেখানে অসন্তোষ সৃষ্টি হয়। রাতেই কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গ বিক্ষোভ প্রদর্শন করেন। অনেকে খাবার ছেড়ে উঠে আসেন। অনেকে টিটিসি ভবনের জানালা দিয়ে ফেলে দেন খাবার।
খবর পেয়ে সেখানে পৌঁছান চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। পরে সবাইকে শান্ত করা হয়।
কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের খাবারসহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের এনডিসি আমজাদ হোসেন রাতেই জানান খাবার সরবরাহকারী মেহমান হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি  হোটেল মালিকের নীতিহীন বিবেককে দায়ী করেন।
“কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সাথে এ ধরনের আচরন করা খুবই নীতিহীন একটি কাজ,” জেলা প্রশাসক বলেন। তিনি বলেন এসব হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। হোটেল পরিবর্তন করে আরো ভাল খাবার সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net