May 25, 2026, 10:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

মুখে যায়ই বলুক নির্বাচনে অংশ নেবে বিএনপি : কুষ্টিয়াতে হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন এখন মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তারা আগেও বলেছিল পরে ঠিক ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল।
তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো ফন্দি ফিকির করে না। এ অভ্যাস বিএনপির আছে। আমরা আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার তা করব।
সোমবার (৯ মে) সকালে কুষ্টিয়ায় বীজ প্রত্যয়ন এজেন্সির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই।
তিনি আরও বলেন, যে দলের শীর্ষ নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করে কারাগারে, আরেক নেতা দুর্নীতি ও সন্ত্রাসের মামলায় বিদেশে পালিয়ে আছেন, সেই দলের নেতাকর্মীদের অন্য দল সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। আওয়ামী লীগ এ দেশের একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই দল স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এসেছে।
এ সময় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসনি মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম সুমন ইসলামী বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন, তন্ময় সাহা টনি সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net