March 15, 2026, 6:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

কুষ্টিয়ায় গভীর রাতে জুয়ার আসরে সংঘর্ষ, নিহত দুই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে জুয়ার আসরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) এবং একই এলাকার সুকরান সর্দারের ছেলে মিরাজ সর্দার (৫০)।
স্থানীয় ও নিহতদের পরিবার জানায়, ওখানে কেরাম বোর্ডের বিভিন্ন ইভেন্টে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছিল। ঐ রাতেও খেলা চলছিল।
ঘটনার বর্ণনা দিয়ে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ বলেন দুইগ্রæপে ভাগ হয়ে চারজনের খেলা চলছিল। গ্রæপের এক পক্ষে ছিলেন বৃদ্ধ ওমর আলী ও মিরাজ সর্দার।
তিনি জানান খেলার এ পর্যায়ে দুুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সংবাদ দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ওমর আলী ও মিরাজ সর্দার ঘটনাস্থালেই মারা যান। উভয় পক্ষের কমপক্ষের পাঁচজন আহত হন।
চেয়ারম্যান মাসুদ জানান কেরাম খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।তিনি জানান অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net