July 20, 2026, 10:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

ঢাকা বারে ঋণ সুবিধা আইনজীবীদের

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/

আইনজীবীদের জন্য ঋণ সুবিধা নিয়ে এলো ঢাকা আইনজীবী সমিতি। এক বছর মেয়াদে এ ঋণ দেয়া হবে বিনা সুদে।
ঋণের পরিমাণ সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা ঋণ। চার ক্যাটাগরিতে পাঁচ হাজার ৪৮৫ জন আইনজীবী এ ঋণ পাবেন।

এ সপ্তাহের সোম বা মঙ্গলবারের মধ্যে এই ঋণের টাকা নেয়া যাবে।

যাদের সদস্য হওয়ার বয়স ১ থেকে ৫ বছর, তারা পাবেন ২০ হাজার টাকা করে। এমন আবেদনকারী এক হাজার ৮০০ জন। যাদের সদস্য হওয়ার বয়স ৫ থেকে ২৫ বছর, তারা পাবেন ২৫ হাজার টাকা। এমন আবেদনকারী দুই হাজার ৮৯০ জন। আর যাদের সদস্য হওয়ার বয়স ২৫ বছরের বেশি তারা পাবেন ৩০ হাজার টাকা। এমন আইনজীবী ৩৩৫ জন। আর যাদের বেনেভোলেন্ট ফান্ডে টাকা নেই, তারা পাবেন দশ হাজার টাকা। এমন আইনজীবী ৪৬০ জন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২৪ মার্চ থেকে দেশের সব আদালত বন্ধ। ফলে বিপাকে পড়া আইনজীবীদের বিনা সুদে ঋণ দিতে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটি গত ১৩ এপ্রিল সিদ্ধান্ত নেয়। তাদের নির্দেশনা অনুসারে, ঋণ পাওয়ার জন্য ২০ এপ্রিল ছিল আবেদনের শেষ দিন। ঢাকা বারের ২৫ হাজার ২০৯ জন তালিকাভুক্ত সদস্যের মধ্যে ঋণ নেয়ার জন্য আবেদন করেন সাত হাজার ৫১১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net