November 27, 2026, 2:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’

সম্মানী ভাতা থেকে করোনা তহবিলে অর্থ দিলেন কুষ্টিয়ার মুক্তিযোদ্ধারা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
নিজেদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের করোনা প্রতিরোধ তহবিলে ১ লাখ ৩০ হাজার টাকা জমা দিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৫টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৭ মে) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আসলাম হোসেনের নিকট চেক হস্তান্তর করেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পান্টি ইউনিয়ন কমান্ডার গোলাম ছরোয়ার, চাপড়া ইউনিয়ন কমান্ডার মোঃ আবু বক্কর সিদ্দিকী, চাঁদপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার শামসুল আলম, বাগুলাট ইউনিয়ন কমান্ডার মোঃ জুলমত আলী ও যদুবয়রা ইউনিয়ন কমান্ডার ডাঃ রওশন আলী প্রমুখ।
চেক হন্তান্তর পূর্বে সংক্ষিপ্ত মতবিনিময়কালে জেলা প্রশাসক আসলাম হোসেন বৈশ্বিক মহামারীর সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এ অনুদানকে দেশ জাতির ক্রান্তিকালে আরেক উৎর্সগ হিসেবে হিসেবে অভিহিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net