June 21, 2026, 4:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ

কৃষকের ভুট্টা কর্তনে সহায়তায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের কর্মীরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
জেলার আনাচে কানাচে অসংখ্য প্রান্তিক কৃষকেরা করোনা ভাইরাসের কারনে ফসল উঠানোর লোকবল সংকটে পরে চিন্তাগ্রস্ত। ঠিক এমনই সময়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুষ্টিয়া জেলার স্বেচ্ছাসেবকেরা কুষ্টিয়া শহর থেকে ৫ কিলোমিটার দূরে জিয়ারখী ইউনিয়নের কমলাপুরের এক কৃষকের আবাদ করা ভুট্টা উঠানো থেকে শুরু করে বাসায় পৌঁছানোর কাজে সাহায্য সহযোগিতা করল। সংগঠনটির সভাপতি ফয়সাল পারভেজ এর নেতৃত্বে এ কর্মসুচী বাস্তবায়নে সহায়তা করে, এইচ আর অফিসার সোহাগ পারভেজ, কার্যনির্বাহী সদস্য আকাশ, টুটুল, শাওন, মিতুল।

সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সদস্যভুক্ত এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ধরনের সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছে।
উল্লেখ্য যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ বিগত ২৫ শে মার্চ সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ে জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে করোনা মোকাবেলায় ইমারজেন্সি করোনা রেসপন্স টীমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওএমএস এর খাদ্য বিক্রয়, করোনা সচেতনতা সৃষ্টি, ত্রাণ বিতরণ মনিটরিং, শ্রমিক সংগঠনের তালিকা যাচাই বাছাই সহ আরো গুরুত্বপূর্ণ কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার ইমারজেন্সি করোনা রেসপন্স টীম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net