April 21, 2026, 7:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারী নিহত

যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারী নিহত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
যশোরের অভয়নগরে বন্দুকযুদ্ধে এক অভিযুক্ত মাদক কারবারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিতে তিনি মারা পড়েন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মারুফ মোল্লা (২৬) যশোরের নওয়াপাড়া শহরের বুইকরা ড্রাইভারপাড়ার মোসলেম মোল্লার ছেলে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম রাতে বলেন, “সম্প্রতি সে মাদকের কারবারের সঙ্গে জড়িয়ে পড়ে বলে শোনা যাচ্ছে।

ওসি জানান, খবর পেয়ে অভয়নগর থানার একটি টিম ইফতারের পর ওই বিলের মধ্যের রাস্তা থেকে মারুফের লাশ নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
থানার এসআই আতাউর রহমান বলেন, “নিহত যুবকের বুকের নিচ ও ঘাড়ে দুই রাউন্ড গুলি ঢুকেছে।”

র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. রওশনুল ফিরোজ জানিয়েছেন, অভয়নগরের ওই স্থানে ‘মাদকের ডিলিংস হচ্ছে’ বলে জানতে পেরে তাদের একটি টিম সেখানে যায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা জবাব দিলে একজন গুলিবিদ্ধ হয়; অন্যরা পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে উল্লেখ করে এই র‌্যাব অধিনায়ক বলেন, ঘটনার সময় তাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সাল জানান, সন্ধ্যার পর মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনে পুলিশ। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net