November 27, 2026, 3:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়ায় খাদ্য সহায়তার দাবীতে সড়কে অবরোধ শ্রমিকদের, পরে প্রত্যাহার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খাদ্য সহায়তার দাবীতে সড়কে এসে প্রতিবাদ জানালো একদল বাস শ্রমিকরা। প্রতিবাদের এক পর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। ঘটনা রবিবার দুপুরের।
পুলিশ জানায় একদল শ্রমিক জেলার বিভিন্ন জায়গা থেকে শহরের চৌড়হাস এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকে এসে জড়ো হয়। তারা বাস মালিকদের সাথে তাদের দৈনন্দিন খোর-পোষ নিয়ে যোগাযোগ করে। কিন্তু কোন সুরাহা না হলে তারা টার্মিনাল এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে অবরোধ দিয়ে বসে। আধা ঘন্টাব্যাপী অবরোধে বিক্ষোভও প্রদর্শন করে শ্রমিকরা। পরে বাস শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দেয়।
এসময় সড়কের দু’পাশে যানবাহনের সাড়ি জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন খাদ্য সহায়তার দাবির নামে কিছু সংখ্যক শ্রমিক সড়ক অবরোধ সুষ্টি করে। পুলিশ তাদেরকে জেলা প্রশাসক অথবা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে সাহায্য চাইতে আহবান জানায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
করোনার কারণে প্রায় দেড় মাস ধরে বাস-কোচ চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা খাদ্য সংকটে ভুগছে বলে তারা জানায়। কিন্তু বাস মালিক বা শ্রমিক নেতারা তাদের কোন খোঁজ নেয় না।
এদিকে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক, ও শ্রমিক লীগ প্রভৃতি সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত তালিকাভুক্ত বিশাল সংখ্যক শ্রমিককে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এসব শ্রমিকদের ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net