June 17, 2026, 5:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

মোদীর ভাষণে বলিউডের ক্ষোভ

সুত্র, টুইটার/

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করার পরে তার পক্ষ ও বিপক্ষ মতে বলিউড সরগরম। এক দিকে অনুপম খের, শাহিদ কপূর, কমল হাসনের মতো অভিনেতারা এই প্যাকেজের প্রশংসা করেছেন। অন্য দিকে প্রশ্ন তুলেছেন অনুরাগ কাশ্যপ। স্বয়ংনির্ভর ও আত্মনির্ভরের মধ্যে পার্থক্য কী? অথবা ধার ও রিলিফ প্যাকেজের মধ্যেই বা তফাত কী— জানতে চেয়েছেন তিনি। অন্য দিকে পরিচালক অনুভব সিংহ টুইটে একটি পোস্ট শেয়ার করেছেন, ‘‘টিভিতে একজন মানুষকে দেখি, যিনি মেব্যাচের রোদচশমা, মোভ্যাডো ঘড়ি পরেন। মঁ ব্লাঁ দিয়ে লেখেন, বিএমডব্লিউ চড়েন। আর আমাকে স্থানীয় জিনিস কিনতে বলেন।’’ আবার অনুভব সিংহই আত্মনির্ভর হওয়ার জন্য সরকারকে আগে আত্মনির্ভর হতে বলেছেন তাঁর টুইট পোস্টে।

জাভেদ আখতারও উষ্মা প্রকাশ করেছেন টুইটারে। জাভেদের কথায়, ‘‘একটা দেশের জন্য ২০ লক্ষ কোটি টাকা অবশ্যই মরাল বুস্টার। কিন্তু তেত্রিশ মিনিটের ভাষণে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছনোর বিষয়ে একটা শব্দও নেই। নট ডান।’’ বিশাল দাদলানির টুইটেও একই ক্ষোভ প্রকাশ পেয়েছে। বিশালের মতে, ‘‘কালকের ভাষণে যাঁদের উল্লেখও ছিল না, তাঁদের ভোটেই এত বড় ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রত্যেকেই ভুল করেন। আশা করি, এই ভুল রিপিট করবেন না কেউ।’’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net