June 18, 2026, 2:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন করোনা শনাক্ত

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা//

চুয়াডাঙ্গায় নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন ও মারা গেছেন ১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৩৯টি নমুনার প্রতিবেদন আসে। এরমধ্যে ১১ জন করোনা শনাক্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, জেলা প্রশাসনের ডরমিটরিতে কাজ করা এক আয়ার মেয়ে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার ১ জন, বুজরকগড়গড়ির ১ জন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের ৩ জন ও নাপিতখালীর ১ জন, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার ২ জন ও বলরামপুরের একজন রয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন পুরুষ।

এছাড়া ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসা ১৪ জন হাসপাতাল আইসোলেশনে, ১৫ জনকে হোম আইসোলেশনে, ৩৯২ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net