June 2, 2026, 7:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার

এইচএসসি পরীক্ষা/কমলো নম্বর, সময়ও ২ ঘণ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে এ পরীক্ষা।
রোববার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট।
স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। কিন্তু এবার করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হচ্ছে।
তবে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।
এ বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২২ আগস্ট।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net