June 18, 2026, 3:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

‘আমফান’ মোকাবেলায় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে— আসলাম হোসেন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন চলমান দূর্যোগের মধ্যে আসন্ন আরেক সম্ভাব্য দূর্যোগ ঘূর্ণিঝড় ‘আমফান’ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এ বিষয়ে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন পূর্বাভাসে যেমনটি বলা হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন সেই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলেন ১৯ মে মধ্যরাতে এটা আঘাত হানতে পারে। আমাদের সকল প্রস্তুতি আছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক মৃনাল কান্তি দে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এছাড়্রাও জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, র‍্যাব এর প্রতিনিধি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
জেলা প্রশাসক জানান বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সেচ্ছাসেবকদের নিয়ে কমিটি গঠন করে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করা হবে।
তিনি জানান স্থানীয় স্কুল কলেজগুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে নির্দেশ দেয়া হযেছে।
বিদ্যুৎ বিভাগকে যথাসম্ভব বিদ্যৎ সংযোগ ধরে রাখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে জনগনকেও বিকল্প ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে। ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হলে এবং খাদ্যের সংকট হলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হযেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net