February 6, 2026, 7:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার/ পাওনা টাকা চাইতেই গুলি, আহত ১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসার পাওনা টাকা আদায় করতে যেয়ে আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহত আলমগীর হোসেন মুন্সিগঞ্জভাঙ্গাপাড়া গ্রামর মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গুলিবিদ্ধ আলমগীর হোসেন রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া এলাকার বচ্চন আলীর কাছে মাদক ব্যবসার টাকা পেতো। টাকা চাইতে গেলে গোলমাল সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টার দিকে একই ইউনিয়নের মুন্সিগঞ্জ ও ক্রোফোর্ডনগর এলাকার মাদক ব্যবসায়ী আশিক (২৫), জাহাঙ্গীর (২৬) ও ইগু (২৪) টাকা দেওয়ার কথা বলে আলমগীর হোসেনকে ডেকে নিয়ে যায় ঠোটারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে।
সেখানে পূর্ব থেকে অবস্থান করা বচ্চন আলীর সাথে আলমগীর হোসেনের কথা কাটাটির একপর্যায়ে বচ্চন আলী পিস্তল বের করে আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলমগীর পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে বচ্চন আলীর গুলিতে প্রতিপক্ষ আলমগীর হোসেন পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি আল বেরুনী ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনাস্থলে যান।
ওসি জানান তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net