September 30, 2026, 4:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

এমপি আনার হত্যাকান্ড/ভারতে গোয়েন্দারা তুলে আনলো সেই অ্যাপ ক্যাব চালককে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের সংসদ সদস্য ‘খুন’-এর ঘটনায় এ বার সিআইডি তুলে এনেছে সেই অ্যাপ ক্যাব চালককে। তাকে বৃহস্পতিবার আটক করে অঅনা হয়। জেরা করছেন সিআইডি গোয়েন্দারা। সে দিনের ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে এই জিজ্ঞাসাবাদ।
ভারতের তদন্তকারী অফিসারদের অনুমান, ওই ফ্ল্যাটেই ছিলেন আনার। সূত্রের খবর, কী ভাবে ওই ফ্ল্যাটে তিনি গেলেন, তার তদন্ত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন গোয়েন্দারা। তদন্তে তাঁরা জানতে পারেন, বরাহনগর থেকে একটি গাড়িতে চেপে নিউ টাউনের আবাসনে পৌঁছন আনওয়ারুল। সিআইডি ইতিমধ্যেই সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেছে। আবাসনের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোয়েন্দারা একটি অ্যাপ ক্যাবের খোঁজ পান।
ওই ক্যাবে চেপে সন্দেহজনক কয়েক জনকে আবাসন ছাড়তে দেখা যায়। তাঁদের খবর সংগ্রহ করতেই সেই ক্যাবের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। ওই ক্যাবে কারা ছিলেন? কখন ক্যাব ভাড়া করা হয়? কোথায় তাঁদের নামানো হয়? ক্যাবে থাকাকালীন যাত্রীরা কী বলছিলেন? তাঁদের সঙ্গে কী কী ছিল— সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই অ্যাপ ক্যাবের সন্ধানে ছিল সিআইডি। তবে এখনও পর্যন্ত আনওয়ারুলের দেহ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net