October 12, 2026, 11:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ওএসডি রুহুল আমিন, কুষ্টিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ড. লতিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সরকারি কলেজে প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কলেজটির বর্তমান অধ্যক্ষ মোল্লা মোহা. রুহুল আমিনকে ওসএডি করা হয়েছে। তার স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাচ্ছেন কলেজেরই উপাধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ।
জারি হওয়া সরকারি আদেশে দেখা যায়, বর্তমানে কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা ড. আব্দুল লতিফকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বর্তমান অধ্যক্ষ মোহা. বুলবুল আমিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় নির্ধারিত তারিখের পর তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের একটি অংশ এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ রুহুল আমিনকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা ছিল বলে অভিযোগ রয়েছে। কলেজের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব এবং নানা সিদ্ধান্তকে কেন্দ্র করে তিনি সমালোচিত হন। যদিও এসব অভিযোগ নিয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নতুন অধ্যক্ষ ড. মোহা. আব্দুল লতিফ একজন অভিজ্ঞ, দক্ষ ও সুনামধন্য শিক্ষাবিদ হিসেবে শিক্ষক মহলে পরিচিত। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। একাডেমিক কার্যক্রমে তার দক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং প্রশাসনিক অভিজ্ঞতা তাকে কলেজটির শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এর আগে তিনি খোকসা সরকারী কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। এখান থেকে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান । দায়িত্ব পালনকালে কলেজের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সহকর্মীদের সঙ্গে সমন্বয়, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।
কলেজ সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে ড. আব্দুল লতিফের নেতৃত্বে কুষ্টিয়া সরকারি কলেজে একটি ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও অস্থিরতার পর নতুন নেতৃত্ব কলেজের একাডেমিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net