September 10, 2026, 7:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

দর্শনা দিয়ে দেশে ফিরলেন আরও ৪৪ জন

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৪৪ জন বাংলাদেশী নারী-পুরুষ। এ নিয়ে মোট ৪৫৯ জন ওই চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন। যদিও এ সীমান্ত দিয়ে ৩ শতাধিক বাংলাদেশীর দেশে প্রবেশের কথা ছিল।

আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাংলাদেশীরা দর্শনা চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজন পুরুষ করোনা শনাক্ত হয়েছেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) ৩৬ জনকে কুষ্টিয়ায়, ৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও ২ জনকে নার্সিং ইন্সটিটিউটে নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৪ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এ নিয়ে গত ছয় দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৪৫৯ জন বাংলাদেশী দেশে ফিরলেন। ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষে তাদের নির্ধারিত পরিবহনযোগে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, আজ বিকেল পর্যন্ত ৪৪ জন দেশে ফিরেছেন। তাদের নির্ধারিত পরিবহনযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, নার্সিং ইন্সটিটিউট ও কুষ্টিয়ায় নেয়া হয়েছে। আজ ভারত ফেরতদের মধ্যে একজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছেন ৮ জন। আক্রান্তদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সেখানে তাদের নিবীড় পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট আছে কিনা তা পরীক্ষা করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net