September 10, 2026, 6:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

সিরাজগঞ্জ জেলার ৫ মামলার পলাতক আসামি কর্ণেল কুষ্টিয়া থেকে গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

চেক জালিয়াতিসহ ৫টি মামলার পলাতক আসামি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্ণেলকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ।

রোববার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় এতথ্য নিশ্চিত করেছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

হুমায়ুন কবির ওরফে কর্ণেল চৌহালী উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা ও চেক হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চৌহালী থানার ওসি জানান, হুমায়ুন কবির কর্ণেল এর বিরুদ্ধে চেক জালিয়াতি, সাজা ও জিআর মামলা হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (রোববার ৩০ মে) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net