October 12, 2026, 4:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

করোনা ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//

ইতালি দাবি করেছে তারা সফল করোনা ভ্যাকসিন তৈরিতে সমর্থ হয়েছে।
সিএনবিসি নিউজ জানিয়েছে, রোমের স্পালানজানি হাসপাতালে সংক্রমণ বিশেষজ্ঞরা এ ভ্যাকসিন পরীক্ষা করেছেন।
মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে ইতালীয় গবেষকদের এ বিবৃতি প্রকাশিত হয়েছে।

ইতালীয় গবেষকরা বলছেন, ইঁদুরের দেহে ওই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা গেছে, তা করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। বিজ্ঞানীরা বলছেন, ওই অ্যান্টিবডি মানবকোষেও করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। গ্রীষ্ম মৌসুম শেষে এই ভ্যাকসিন মানুষের দেহে প্রয়োগের চিন্তাভাবনা করছেন তারা।

ইতালীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা টাকিসের প্রধান নির্বাহী কর্মকর্তা লুইগি আরিসিচিও ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএকে জানিয়েছেন, বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন মানুষের শরীরে যে কার্যকর হবে, তার সংকেত মিলেছে স্পালানজানি হাসপাতালেই। তিনি মনে করেন, এটিই বিশ্বের প্রথম ক্যান্ডিডেট ভ্যাকসিন (যে ভ্যাকসিন সরকারি ছাড়পত্রের অপেক্ষায়), যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে দূরে রাখতে সক্ষম।

লুইগি আরিসিচিও আরও জানিয়েছেন, এ মুহূর্তে তাদের গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাদেরকে প্রাযুক্তিক সহায়তা দিচ্ছে মার্কিন সংস্থা লিনারেক্স।

এ মুহূর্তে সারা বিশ্বই কোন দেশ আগে করোনার ভ্যাকসিন তৈরি করতে পারে, সে অপেক্ষায় রয়েছে। তবে কোনও প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তিনি বলেন, ‘করোনার সঙ্গে লড়ছে সবাই। আমরা কোনও প্রতিযোগিতায় নেই; বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net