October 12, 2026, 5:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

কুষ্টিয়ায় করোনা প্রতিরোধ ঃ জনগনই নিয়ম মানছে না, কি করবে প্রশাসন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
করোনা এখন মহামারি। প্রতিমুহুর্তেই এটি ভয়াল রুপ ধারণ করছে এদেশে, ওদেশে, কোন দেশই আর বাদ নেই এখন।দেশেই প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে ; মারা যাচ্ছে। তবুও মানুষের টনক নড়ছে না। নিয়ম না মেনে জনসমাগমে যাচ্ছে, নিজেও করছে, এ বাড়ি ও বাড়ি যাচ্ছে। কোনো না কোনো অজুহাত দেখিয়ে তারা বাইরে বের হচ্ছেই। প্রশাসন ধরলে কোন না কোন মিথ্যা বলে চলে যাচ্ছে। অথচ করোনা থেকে বাঁচতে বর্তমানে সবার জন্য সামাজিক দূরত্ব থাকাটা বেশি জরুরি। কি করবে প্রশাসন ?
পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান লকডাউনের নির্দেশনা পাওয়ার পরপরই কুষ্টিয়া শহরে তারা তৎপর হন। সড়কটিতে চেকপোস্ট বসানো হয়। ২৪ ঘণ্টায় তাদের চেকপোস্টের কার্যক্রম চলে। একমাত্র জরুরি সেবার পরিবহন ছাড়া আর কোনো পরিবহন বা মানুষকে যাতায়াত করতে দেওয়া হয় না। কিন্ত কিছু মানুষ আছে যারা অসচেতনভাবে বাসা থেকে বের হয়ে ঘোরাঘুরি করে। তাদের প্রশ্ন করা হলে কোনো না কোনো মিথ্যার আশ্রয় নিয়ে তাদের কাছ থেকে বেঁচে যায়।
তিনি বলেন তিনি নিজে মাইক হাতে মানুষকে সচেতন করেছেন এই শহরে একাধিকবার।
“কিন্তু জনগন কথা কানেই তুলেনি,” তিনি জানান।
একজন পুলিশ কর্মকর্তা দুঃখ করেই বলেন তারা তাদের পরিবার পরিজনের কথা চিন্তা না করে দেশের মানুষের জন্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি। কিন্তু আমার দ্বায়িত্ব পালনকালে দেখেছি অনেকই যেনো আমাদের সঙ্গে মজা করে। বিভিন্ন সময় গুজব ছাড়ায় এবং যেখানে সেখানে মানুষ জনসমাগম করছে। আমরা এখন কোনো জায়গায় অপারেশন গেলে মানুষ আমাদের দেখতে চলে আসে তারা একবারও ভাবে না তাদের জীবনোর ঝুঁকি রয়েছে। মানুষকে আরও সচেতন হতে হবে।
এদিকে প্রশাসনের সঙ্গে মনে হয় লুকোচুরিই খেলছেন মানুষ। পুলিশ একদিকে টহল দিলে মানুষ অন্যদিকে জনসমাগম করে৷ আবার পুলিশ দেখলে সামাজিক দূরত্বের গুরুত্ব আছে পুলিশ না থাকলে এর কোনো বালাই নেই৷
কুষ্টিয় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ওবায়দুর রহমান বলেন মানুষের মাঝ থেকেই আসতে হবে এই সচেতনতাটি। তা না হলে এটি সফল করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net