April 17, 2026, 11:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব

নিয়ম না মানলে দোকান বন্ধ করে দেয়া হবে/কুষ্টিয়া জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন নিয়ম মেনে ব্যবসা-বাণিজ্য করতে হবে। নিয়মের ব্যত্যয় করলেই দোকান কন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন সাধারন মানুষকেও নিয়ম-বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটা করতে হবে।
তিনি বলেন মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক। মাস্ক না থাকলেও বিধিনুযায়ী ব্যবস্থা প্রশাসনের কর্তব্য।
শনিবার (৯ মে) জেলা প্রশাসকের সভাপতিত্বে রবিবার থেকে দোকান-শপিংমল খোলার বিষয় নিয়ে কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলামসহ জেলার বড় বড় শপিং মল ও বিপণিবিতান সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, সকাল ১০টায় দোকান খুলে বিকেল ৪টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বড় বড় শপিং মলসহ বিপণিবিতানের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের কড়া নজারদারী থাকবে। স্বাস্থ্যবিধি মেনে কোনো দোকান খোলা রাখতে না পারলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। এখানে নিয়মকে বড় করে দেখা হবে, জীবনের মুল্যকে বড় করে দেখা হবে।
জেলা প্রশাসক আসলাম হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঈদের শপিং সবার জন্য উন্মুক্ত। কোনো বাধা নেই। তবে মাস্ক ছাড়া কোনো ক্রেতা শপিং করতে পারবে না। দোকানদাররা নিজ দায়িত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে। এর ব্যত্যয় করা যাবে না।
তিনি বলেন কোন ক্রেতা মাস্ক না পড়ে কোন দোকানে প্রবেশ করলে বিক্রেতাকে তাকে ফিরিয়ে দিতে হবে। অথবা মাস্ক পড়ে কেনাকাটার নিয়োজিত হতে হবে।
জেলা প্রশাসক বলেন আমরা অনেক কঠোর হয়েছে। অনেকভাবে বুজিয়েছি। এখন সরাকরের সিদ্ধান্তে মার্কেট ওপেন করা হচ্ছে। এখএন সরকারী নিয়ম মেনেই সবকিছু করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net