October 28, 2026, 7:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

শুরুতে শার্লিন চোপড়াকে বিছানায় চাইতেন সবাই

বিনোদন ডেস্ক//
তীরটি নিজেই ছুঁেড়ছেন। তার কোর্ট থেকেই। তিনি বললেন সবাই তাকে পেতে চাইতো। এ্ পেতে চাওয়ার ভিন্ন অর্থ ছিল। বিশেষ করে যখন তারা কেউ কেউ তাকে ডিনারে চাইতেন। এসবকে তিনি অশালীন বলেছেন।

লকডাউনের মধ্যে ইনস্টাগ্রাম লাইভে সাক্ষাৎকার দেন শার্লিন। বলেন, কোনোরকম সোর্স ছাড়াই ছবির জগতে পা রাখার চেষ্টা করেন তিনি। তখন তিনি কেউ নন, কেউ চেনে না তাকে। ছবি নির্মাতাদের কাছে যেতেন, ভাবতেন, তিনি নিজের মধ্যে যে প্রতিভার ঝলক দেখেছেন, তারাও তা দেখতে পাবেন।

পোর্টফোলিও নিয়ে যেতেন তিনি। আর তারা বলচেন, আচ্ছা ঠিক আছে, ডিনারে দেখা হবে তাহলে। তিনি না বুঝতে পেরে ভাবতেন ডিনারের কথা উঠছে কেন। সেই ডিনারের আবার সময় পড়ত রাত ১১টা-১২টার সময়। সে সময় তিনি বুঝুতেন না যে ডিনার মানে ওই প্রযোজক-পরিচালকরা তাকে বিছানায় চাইছেন।

৪-৫ বার এক ঘটনার পর তিনি বোঝেন, ডিনার শব্দের আসল অর্থ। তখন থেকে এ ধরনের প্রস্তাব এলে তিনি আর চুপ করে থাকতেন না। তাকে কেউ ডিনারের কথা বললেই তিনি বলতেন, আমি ডিনার টিনার করি না, আমার ডায়েট চলছে। আপনি ব্রেকফাস্ট, লাঞ্চে ডাকুন বরং।

তখন থেকে ডিনারে যাওয়ার কথা বলা বন্ধ হয়ে যায়। শার্লিন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net