October 13, 2026, 1:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ার প্রথম করোনা আক্রান্ত ব্যাংকার ও অপর দুই চিকিৎসককে করোনা মুক্ত ঘোষণা

দৈনিক কুষ্টিয়া প্যতিবেদক/
কুষ্টিয়ার প্রথম করেনা শনাক্ত ব্যাংক কর্মকর্তা ও পরবতী আক্রান্ত অপর দুই চিকিৎসককে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে আইসোলেশন থেকে অবমুক্ত করে।
জেলা স্বাস্থ্যবিভাগ জানায় কুষ্টিয়ায় প্রথম করোনা শানক্ত হয় ২৩ মার্চ। আক্রান্ত ওই ব্যক্তি মাদারীপুর থেকে থেকে কুষ্টিয়ায় তার নিজ বাড়িতে আসেন। তিনি সেখানে সোনালী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত ছিলেন। তার শরীরে করোনা উপসর্গ সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। প্রশাসন তার বাড়ি লকডাউন করে তাকে আইসোলেট করে। তিনি নিজ বাড়িতেই চিকিকৎসা গ্রহনের সিদ্ধান্ত নেন। দীর্ঘ সংগ্রাম করে তিনি জয়ী হন।
গতকাল দৈনিক কুষ্টিার সাথে যখন কথা হয় তিনি জানান রোগটি ভয়ের তবে জয় করা অসম্ভব নয়। নির্দ্দিষ্ট নিয়ম-কানুন মেনে চললেই যথেষ্ট এই রোগকে প্রতিরোধ করা।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দুই চিকিৎসক কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন। এদের মধ্যে একজন জ¦র, সর্দি নিয়ে কয়েকদিন রোগীও দেখেন। পরে স্বাস্থ্যবিভাগের নজরে এলে তার নমুনা দিতে বলা হয়। এতে করোনা পজিটিভ ধরা পড়ে। এদের একজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার অপরজন মিরপুরের। তারা দুজনেই নিজ নিজ বাড়িতে অবস্থান করেই চিকিৎসা নিয়ে আসছিলেন। গতকাল তাদের দুজনকেও করোনা মুক্ত ঘোষণা করা হয়।
করোনামুক্ত চিকিৎসকদের একজন জানান এই রোহটি থেকে সুস্থ হতে সবচেয়ে বেশী প্রয়োজন হলে দৃঢ় মনোবল। তিনি বলেন মনকে শক্ত রাখতে হবে। নিয়ম-কানুন মেনে মেনে চলতে হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার সকরকার জানান কুষ্টিয়ায় সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net