April 21, 2026, 9:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

চুয়াডাঙ্গায় দুই ম্যাজিস্ট্রেটসহ ৩৫ জনের করোনা শনাক্ত

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্বাস্থ্যকর্মী ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন ও মারা গেছেন ১ জন।
আজ শনিবার (১৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় ও সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৮টি নমুনার প্রতিবেদন আসে। এরমধ্যে ৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে সদর উপজেলার ১৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৮ জন ও জীবননগর উপজেলার ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ২ জন নির্বাহি ম্যাজিস্ট্রেট, অফিস সহকারী ১ জন,সদর উপজেলার সদর হাসপাতালের একজন চিকিৎসক,দুইজন স্টাফ নার্স,১ জন স্বাস্থ্যকর্মী, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের ১ জন, হিসাব রক্ষণ অফিসের ১ জন, শহরের গুলশান পাড়ায় ১ জন,দৌলতদিয়াড়ের ১ জন, বড়শলুয়া ২ জন, হিজলগাড়ি গ্রামে ২ জন, মাখালডাঙ্গার ১ জন,টেংরামারীর ১ জন। এছাড়া আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদার উজিরপুর গ্রামের ৫ জন, পুরাতন হাউলির ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মী ও জীবননগরের ১ জন। এছাড়া বর্তমানে ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ হতে চুয়াডাঙ্গায় আসা ৪৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে,১৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে,২৬ জনকে হোম আইসোলেশনে ও ১৪ জনকে হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে।
উল্লেখ্য,গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। ইতিমধ্যে ওই য্বুকসহ সুস্থ্য হয়েছেন দুইজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net