September 11, 2026, 4:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

খোকসায় ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৭, গ্রেফতার ৮

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট উত্তরপাড়া জামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’গ্রুপের মুসল্লিদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত আব্দুর রাজ্জাক কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার জুম্মার নামাজ আদায় করার সময় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে মুসল্লীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে গেলে গোলমালের সূত্রপাত হয়। এতে আকবর আলী গ্রুপের ১০ জন ও চাঁদ আলী গ্রুপের ৭ জন আহত হয়। নামাজ পড়া ফেলে রেখে দু’গ্রুপে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় শহিদ আলী (৩৫) রহমান হোসেন (৫০) বিল্লাল (৩৫) মালেক (৩০) মাসুদ (২৮) তারিক (২৪) লতিফ (৪৫)) শরিফুল(৪০) এবাদত আলী (২৫) রাজ্জাক (৩৫) রফিকুল(৪০) লুৎফর রহমান(৫৫) কালাম (৪৫) ছালাম (৪০) রব্বানী(২৫) ও রেজাউল (৩৮)।
পরে গুরুতর আহত আব্দুর রাজ্জাককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাংবাদিকদের জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে হাসপাতাল ও মানিককাট গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি আইন-শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষেই থানায় অভিযোগ করেনি। তবে ওসি জহুরুল আলম জানিয়েছেন গোলমাল স্থল মসজিদের পাশ থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net