August 25, 2026, 3:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুমারখালীতে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক :

আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে সবজি ফল চাষ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনার ওপর কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টায় কুমারখালী উপজেলা পরিষদ হল রুমে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩০ জন কৃষককে আধুনিক প্রযুক্তি নির্ভর ও কৃষিতে দক্ষতার বৃদ্ধির লক্ষে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষকের মাঝে একটি করে ব্যাগ, খাতা, কলম ও ১৩৫০ টাকা সন্মানী ভাতা প্রদান করা হয়।

কুমারখালী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার রাইসুল ইসলাম প্রমুখও।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net