July 24, 2026, 1:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

শিশু আরাফাত হত্যা মামলার আসামি ভারতে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে ভাতের হাড়িতে প্রসাব করা সেই শিশু আরাফাত হত্যা মামলা দ্বিতীয় আসামি ভারতে পালিয়ে গেছেন। এ খবর নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।

ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনার দিন থেকে আসামি মো. মিলনকে আটকের জন্য পুলিশ চেষ্টা করে আসছে। কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার কারণে পুলিশ তাকে ধরতে পারেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আর কোন তথ্য জানাতে চান নি ওসি নাসির উদ্দিন বলেন।

দেড় বছরের শিশু আরাফাত দৌলতপুররের দাড়েরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত ৭মে প্রতিবেশী সফের মালির বাড়ির গিয়ে রান্না করা ভাতের ওপর প্রসাব করে দেয় শিশুটি। সফেরের স্ত্রী কহিনুর বেগম ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ধাক্কা দেন। সেই ধাক্কাতেই শিশুটি ছিটকে পড়ে মারাত্মক আঘাত পেয়ে মারা যায়। পরে তিনি তড়িঘড়ি করে মরদেহ বস্তাবন্দি করে রান্নাঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন। ঘটনার তিন দিন পর মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে আটক হন কহিনুর। তিনি আদালতে হত্যার দায় শিকার করে জবানবন্দিও দিয়েছেন।

ঘটনায় নিহত শিশুর পিতা শরিফুল ইসলাম দৌলতপুর থানায় মামলা করেন। কহিনুর ছাড়াও এলাকার যুবক মো. মিলনকে আসামি করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net