June 13, 2026, 6:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বজ্রপাতে আশাদুল হক (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার বিকেল ৩টার দিকে সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামে ওই দূর্ঘটনা ঘটে । নিহত আশাদুল হক সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের স্কুলপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে। আহত হয়েছেন একই উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে রবিউল ইসলামক (৬৫)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে শ্রীকোল বোয়ালিয়া গ্রামের স্কুলের পাশের একটি আম বাগানে পাওয়ার ট্রিলার নিয়ে যান আশাদুল। সেখানে পাওয়ার ট্রিলারে আম বোঝাই করে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন আশাদুল হক। এসময় হঠাৎ শুরু হয় বৃষ্টির সাথে বজ্রপাত। এসময় একটি বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন আশাদুল হক। আহত হন তার সাথে থাকা শ্রমিক রবিউল ইসলাম। আহত রবিউল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। নিহত আশাদুল হকের মরদেহ নেয়া হয়েছে তার নিজ বাড়িতে।

সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, আহত রবিউল ইসলামের অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net