September 10, 2026, 7:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

ইবি ক্যাম্পাস খুলে পরীক্ষা নেওয়ার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া ডেস্ক

শিক্ষার্থীদের দাবি, দ্রুত আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে হবে, বিভিন্ন সেশনে স্থগিত পরীক্ষাসূমহ দ্রুত নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সকল শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে আরবি সাহিত্য বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজ রহমান, ইসলামের ইতিহাস বিভাগের নাজমুল মোল্লা, বাংলা বিভাগের শ্যামলী তানজিন অনু, পরিসংখ্যান বিভাগের শাহাদাত হোসেন রাজীমসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের দেশে ইন্টারনেটের যে অবস্থা তাতে অনলাইন পরীক্ষার মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। দেশে সব কিছুই চলছে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হোক।

মিঠুল নামে এক শিক্ষার্থী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকা অনলাইন পরীক্ষার জন্য একটি বড় বাধা। সঙ্গে নেটওয়ার্কিং সমস্যা তো রয়েছেই। তাই অনলাইনে পরীক্ষা নয় বরং ক্যাম্পাস খুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেওয়া উচিত।

শুধুমাত্র শিক্ষার্থীরা না বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে শিক্ষকরাও সরব আছেন । বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেটের কথা বিবেচনায় এনে অনলাইনের পরিবর্তে ইনপার্সন পরীক্ষা নেওয়া যেতে পারে। আমরা মেরিট-ডিমেরিটের ব্যাপারে ফ্যাকাল্টি মিটিংয়ে আলোচনা করেছি। অ্যাকাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনায় এনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অনলাইন পরীক্ষার ব্যাপারে ইউজিসির নিদের্শনাটি ডিন ও বিভাগীয় সভাপতিদের জানিয়েছি। তারা মতামত জানালে অ্যাকাডেমিক কাউন্সিলে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net