May 25, 2026, 6:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট

৫ শর্তে বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সির ধর্মঘট প্রত্যাহার, মানতে হবে ১৬ জুলাইয়ের মধ্যে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেনাপোল বন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফটের দাবিতে শনিবার অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট সোমবার (১৬ মে) সন্ধ্যায় প্রত্যাহার করে নিয়েছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে ৫টি শর্তে এই ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। শর্তগুলো হলো-
০১.বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১ মে’র মধ্যে ৩টি ক্রেন ও ৩টি ফর্কলিফট বন্দরে সংযুক্ত করবে।
০২. অদক্ষ ক্রেন ও ফর্কলিফট চালক পরিবর্তন করে বন্দর কর্তৃপক্ষ ৩১ মে’র মধ্যে দক্ষ চালক নিয়োগ দেবে।
০৩. প্রত্যেক চালককে সকাল ৯টার মধ্যে কর্মস্থলে যোগদান নিশ্চিত করবে।
০৪. বিকেল ৩টার মধ্যে পণ্য লোড-আনলোডের জন্য সিরিয়াল গ্রহণ করবে এবং সিরিয়াল অনুযায়ী বিরতিহীনভাবে কাজ করবে।
০৫. বন্দর কর্তৃপক্ষ আগামী ১৬ জুলাইয়ের মধ্যে বন্দরে চাহিদা অনুযায়ী ক্রেন ও ফর্কলিফট সংযুক্ত করবে।
আগামী ১৬ জুলাইয়ের মধ্যে শর্তগুলো যথাযথভাবে পূরণ না করলে পরবর্তীতে সমিতির পক্ষ থেকে কঠোর নির্দেশনা ঘোষণা করা হবে বলে জানান বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি।
এদিকে বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আগামী ১৫ দিনের মধ্যে ৩টি নতুন ক্রেন ও ৩টি ফর্কলিফট বন্দরে সংযোজন করা হবে। আগামী এক মাসের মধ্যে পুরোনো ক্রেন ও ফর্কলিফটগুলো পরিবর্তন করে সব নতুন ক্রেন ফর্কলিফট পণ্য ওঠানো-নামানোর জন্য দেওয়া হবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে ট্রান্সপোর্ট মালিক সমিতি পণ্য লোড-আনলোড শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net