May 22, 2026, 8:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট কুষ্টিয়ার ঈদ বাজারের আকর্ষণ ২৬ মণের রাজাবাবু গঙ্গা পানিচুক্তি পুনর্নবীকরণের ৯০তম বৈঠক আজ বসছে ভারতে ৫ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার ঝিনাইদহ-মেহেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৬, মারা গেছে ৪ গরু বিতর্ক পেরিয়ে নতুন পথে কুষ্টিয়া সরকারি কলেজ/আস্থা ফেরানোর চ্যালেঞ্জে নতুন অধ্যক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার আমির হামজার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চেয়ে কোরআনের সুরা আন-নূরের আয়া‌তের আলো‌কে ধর্ষকের বিচার করা লাগবে বলে তিনি মনে করেন। তি‌নি ব‌লেন, ‘এই আয়াতটা সংস‌দে কার্যকর ক‌রে দেন। তাহ‌লে বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা স্বপ্ন‌দোষও বন্ধ হ‌য়ে যা‌বে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ভিডিও ‘তানভির টিভি-২৪’ নামে একটি ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।
বক্তব্যে আমির হামজা ব‌লেন, ‘দে‌শের যে আইন আছে, সেই আইনে রা‌মিসা, আছিয়া, তা‌নিয়ার বিচার হ‌বে না। এই দে‌শে য‌দি স‌ত্যিই ধর্ষণের বিচার করা লা‌গে তাহ‌লে কোরআনে সুরা আন-নূরের আয়া‌তের আলো‌কে বিচার করা লাগ‌বে।’
আমির হামজা ব‌লেন, ‘এটা কোন ওয়াজ মাহ‌ফিল, তফসিরুল মাহ‌ফিল না। সংস‌দে গলাবা‌জি করা না। কোন মঞ্চে বক্তব‌্য, বিবৃ‌তি কিংবা মানববন্ধন করা না। ধর্ষণ জীব‌নেও বন্ধ হ‌বে না, য‌দি শ‌রিয়‌তের আইন বাংলাদেশে কা‌য়েম না করা যায়।’
আমির হামজা প্রধানমন্ত্রীকে উদ্দেশ‌ে ব‌লেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনারও একটা মে‌য়ে আছে। এই রা‌মিসা‌কেও নি‌জের মে‌য়ের ম‌তো ম‌নে ক‌রেন তো? রা‌মিসার জায়গায় য‌দি আপনার মে‌য়েটা হ‌তো। তাহ‌লে বাংলা‌দে‌শে কী অবস্থা হ‌য়ে যেত এতক্ষণ? আমার ম‌নে হয় ধর্ষক যেখা‌নেই থাকুক তা‌কে ধ‌রে নি‌য়ে এসে ১৪ টুকরা ক‌রে ফেল‌তেন।’
আমির হামজা ব‌লেন, ‘আমিও বাবা। আমারও তিনটা মে‌য়ে আছে। রা‌মিসার দি‌কে তাকা‌লে আমার মেজ মে‌য়ের কথা ম‌নে হ‌চ্ছে।’ তি‌নি ধর্ষক‌কে উদ্দেশ‌্য ক‌রে ব‌লেন, ‘মানুষ এত নী‌চে না‌মে কী ক‌রে! আপ‌নি কোন রু‌চি‌তে পাঁচ-ছয় বছ‌রের মে‌য়ে‌কে ধর্ষণ কর‌লেন। আবার মেরে ফেল‌লেন।’ এ সময়
আমির হামজা ব‌লেন, ‘মানুষ না‌মের এই জা‌নোয়ারগু‌লোর বিচার শুধু জেল দি‌য়ে, জ‌রিমানা দি‌য়ে হ‌বে না। এদের‌ প্রকা‌শ্যে ফাঁসি দেওয়া লাগ‌বে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net