June 10, 2026, 7:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের মৃত্যু, ইবি ভাইস চ্যান্সেলরের শোক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন। শনিবার রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
রহিমা ওয়াদুদ ছিলেন প্রয়াত ভাষা সৈনিক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম এ ওয়াদুদের সহধর্মিণী। ব্যক্তিগত জীবনে তিনি চাঁদপুর মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষমন্ত্রী দিপু মনি ছাড়াও রহিমা ওয়াদুদের ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু। রহিমা ওয়াদুদ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শোক বার্তায় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ও টেজ্রারার মরহুমার কর্মময় জীবনকে স্মরণ করে বলেছেন রহিমা ওয়াদুদ ছিলেন দেশ মাতৃকার সেবায় নিবেদিত প্রাণ একজন মানুষ একই সাথে ছিলেন দেশের মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একজন বলিষ্ঠ সমর্থক। তিনি স্বাধীনতা উত্তর জাতি গঠনে ভুমিকা পালন করেন।
তারা বলেন দেশের অন্যতম ভাষাসংগ্রামীর সহধর্মিণী এবং সুযোগ্য কন্যা ও ছেলের মা হিসেবে মরহুমা রহিমা ওয়াদুদের জীবন থেকে অনেক শেখার আছে। শোক বার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে রমিহা ওয়াদুদের বয়স হয়েছিল ৮৯ বছর।
আজ (রোববার) বাদ আছর কলাবাগান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। রোববার সকাল ১১টায় তিনি দেশে ফিরবেন। এরপর মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net